বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ৮ জুলাই, ২০২৬
বিবিধ

‘আজ এই দল যা করেছে, তা অবিশ্বাস্য’— মেসি

‘আজ এই দল যা করেছে, তা অবিশ্বাস্য’— মেসি

ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি মিস। এরপর ৬৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে ছিল আর্জেন্টিনা । সেই কঠিন মুহূর্তে অধিনায়ক লিওনেল মেসির চোখে যেন ভেসে উঠেছিল স্বপ্নভঙ্গের ছবি। কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচই পরিণত হলো তার কেরিয়ারের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তনের গল্পে। নিজের গোল, ক্রিস্তিয়ান রোমেরো ও এনজো ফার্নান্দেজ়ের দুরন্ত আক্রমণে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মেসির কথাতেও ফিরে এল সেই বিশ্বাসের গল্প। তিনি বলেন, ‘এটাই বিশ্বকাপ, আর সব ম্যাচই একইভাবে এগোচ্ছে।’

প্রথমার্ধে পেনাল্টি মিস, পরে সমতাসূচক গোল—ম্যাচজুড়ে আবেগের দোলাচলে থাকা আর্জেন্টিনা অধিনায়ক ফিরে দেখলেন দলের লড়াইয়ের মানসিকতাকেই। তার ভাষায়, ‘আমি খুবই আনন্দিত। ২–০ গোলে পিছিয়ে থেকে ফিরে আসা সহজ নয়। কিন্তু আমি সব সময়ই বলি, এই দল কখনো হার মানে না, শেষ পর্যন্ত লড়াই করে যায়। আমরা ভাগ্যবান ছিলাম, কারণ কুতির (ক্রিস্তিয়ান রোমেরো) গোলটা দ্রুত পেয়ে গিয়েছিলাম। এরপর আমাদের হাতে সময় ছিল।’

রোমেরোর সেই গোলই যেন বদলে দেয় ম্যাচের গতি। চার মিনিট পর নিজেই সমতা ফেরান মেসি। এরপর যোগ করা সময়ে এনসো ফের্নান্দেসের হেডে আসে জয়সূচক গোল। কয়েক মিনিটের ব্যবধানে বিদায়ের দুয়ার থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Advertisements

ম্যাচ শেষে গ্যালারির দিকেও তাকাতে ভোলেননি মেসি। পুরো ম্যাচজুড়ে সমর্থকদের উৎসাহ পেয়ে তিনিবলেন, ‘আজ এই দল যা করেছে, তা অবিশ্বাস্য। মানুষ আমাদের পাশে থাকতে পারছে এবং আমরা যা করছি, তা উপভোগ করতে পারছে—এ জন্য আমি খুবই আনন্দিত।’

মিসরের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি মিস করেছিলেন মেসি। পরে ৮৩ মিনিটে সমতাসূচক গোল করেন তিনি। এর আগে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে অ্যাসিস্টও করেন। যোগ করা সময়ে এনসো ফের্নান্দেসের জয়সূচক গোলে ৩–২ ব্যবধানে জিতে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Advertisements
আর্জেন্টিনাবিশ্বকাপমেসি