আর্জেন্টিনার ভক্ত হয়েও মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা

চলছে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। আজ মঙ্গলবার (৭ জুলাই) মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা ফুটবল দল। আলোচিত এই ম্যাচটির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বর্ষা।

ফুটবলে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী। তবে আজ নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক, আমিন। Argentina vs Egypt.’
ওই পোস্টে বর্ষার সঙ্গে একমত হয়েছেন অনেকে। তবে কেউ কেউ দ্বিমতও পোষণ করেছেন। খেলার সঙ্গে ধর্ম টেনে আনাতে আপত্তি প্রদর্শন করেছেন তারা। যদিও সেসব মন্তব্যের কোনো জবাব দেননি নায়িকা।
উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত ১০টায় বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা ও মতবিনিময়।



