বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৪ জুলাই, ২০২৬
বিবিধ

তীব্র গরমে হাঁসফাঁস নিউইয়র্ক, প্রভাব পড়ছে বিশ্বকাপেও

IMG_2018

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টানা কয়েক দিনের তীব্র তাপদাহে অস্বস্তিতে পড়েছেন নগরবাসী। সাধারণত শীতল আবহাওয়ার জন্য পরিচিত শহরটিতে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনের পাশাপাশি চলমান বিশ্বকাপেও এর প্রভাব দেখা যাচ্ছে।

জুন-জুলাইয়ে ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু অঞ্চলে গরম পড়লেও নিউইয়র্কে বছরের বেশির ভাগ সময়ই ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। চলতি সপ্তাহের শুরুতে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার পর হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন। বিশেষ করে দুপুরের দিকে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না নগরবাসী।

নিউইয়র্কে অধিকাংশ সময় শীত থাকায় অনেক বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কিংবা ফ্যানও নেই। ফলে গরমে বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। বিকেলের দিকে কিছুটা স্বস্তি পেতে অনেকে পার্ক ও খোলা জায়গায় সময় কাটাচ্ছেন। এদিকে গ্রীষ্মকালীন ছুটি চলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা স্বস্তি মিলেছে।

এই তাপদাহের মধ্যেই কয়েক দিন আগে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স-সুইডেন ম্যাচ। আগামী রোববার নিউজার্সির স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের ম্যাচেও গরম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি খেলোয়াড়দের আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নিতে হবে। তবে নিউইয়র্কে ক্যাম্প করায় ব্রাজিল দল কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে।

Advertisements

শুধু নিউইয়র্ক নয়, বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতেই গরমের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তীব্র তাপদাহ উপেক্ষা করেই সমর্থকেরা স্টেডিয়াম ও ফ্যান জোনে ভিড় করছেন। অনেকেই গরম থেকে কিছুটা স্বস্তি পেতে ঠান্ডা পানীয় ও ছোট হ্যান্ড ফ্যান ব্যবহার করছেন।

Advertisements
গরমনিউইয়র্ক