বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
বিবিধ

কান্নার শব্দে মিলল নবজাতক, ঝোপ থেকে উদ্ধার করলেন নার্সরা

WhatsApp Image 2026-06-30 at 1.51.35 PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের পাশের একটি ঝোপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনরত এক আয়া হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানান। পরে নার্সরা ঘটনাস্থলে গিয়ে মসজিদের পাশের ঝোপ থেকে নবজাতকটিকে উদ্ধার করেন।

হাসপাতাল সূত্র জানায়, উদ্ধার করার পরপরই শিশুটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে নবজাতকটি জীবিত রয়েছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে কে বা কারা গভীর রাতে নবজাতকটিকে হাসপাতাল চত্বরে ফেলে রেখে গেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় কৌতূহল ও নানা আলোচনা তৈরি হয়েছে। খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালে উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

Advertisements
Advertisements
নবজাতকনার্সমুন্সীগঞ্জ