বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
বিবিধ

আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপেছে পাকিস্তান-ভারতও

images (8)

আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কম্পন শুধু আফগানিস্তানেই সীমাবদ্ধ ছিল না; পাকিস্তান ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতেও তা স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২১৫ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কালাফগান এলাকা থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে অবস্থিত।

আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের পাশাপাশি চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোথাও কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর কয়েক দিন আগে গত বুধবার ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে বহু ভবন ধসে পড়ে। ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Advertisements
Advertisements
আফগানিস্তানপাকিস্তানভারতভূমিকম্প