বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৭ জুন, ২০২৬
বিবিধ

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে জাকার্তা

IMG_1832

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বায়ুমান সূচক (একিউআই) ১৬৮ নিয়ে শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে ৬৫ স্কোর নিয়ে তালিকার ৩৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই স্কোর আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী ‘সহনীয়’ বা মাঝারি পর্যায়ের বায়ুমান নির্দেশ করে।

শনিবার (২৭ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের হালনাগাদ তথ্যে এ চিত্র দেখা যায়।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ১৬৪। তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা (১৫২), চতুর্থ স্থানে ব্রাজিলের সাও পাওলো (১৫০) এবং পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১৪৩)।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

জলবায়ুঢাকা