৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
বিবিধ

মমতাকে সরিয়ে অরূপ রায়কে তৃণমূলের নতুন চেয়ারম্যান ঘোষণা

photo-collage.png (2) (1)

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় এক পরিবর্তনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের রদবদল হয়েছে। দীর্ঘদিন ধরে দলের সর্বভারতীয় নেতৃত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নতুন চেয়ারম্যান হিসেবে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে নির্বাচিত করা হয়েছে।

সোমবার কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর অংশ নেন।

দলীয় সূত্রে জানা যায়, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তিনি দলের সাংগঠনিক সংকট ও গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত কার্যনির্বাহী কমিটি পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ২০২২ সালের পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন না হওয়ায় সাংগঠনিক শূন্যতা তৈরি হয়েছে, যা পূরণ করতেই এই জরুরি বৈঠক ডাকা হয়।

এরপর ধ্বনি ভোটে অরূপ রায়কে দলের সর্বভারতীয় চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয়।

নতুন কাঠামো অনুযায়ী দলের সহসভাপতি করা হয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিনকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহা। কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে আখরুজ্জামান আনসারিকে।

এছাড়া দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে অতীতের সব আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য বিশেষ অডিটর নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Advertisements
Advertisements