বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২১ জুন, ২০২৬
নারী

২০০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন নাহিদা

২০০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন নাহিদা

প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়েছেন নাহিদা আক্তার। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-এ গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দল– কে ২৩ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে নিজেদের শক্তভাবে টিকিয়ে রাখল বাংলাদেশ। একইসঙ্গে এই জয় এনে দিয়েছে নাহিদা আক্তারের ২০০ উইকেটের রেকর্ড।

ম্যাচে বাংলাদেশের দেওয়া ১২৪ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানকে ধসিয়ে দিতে বল হাতে বড় ভূমিকা রাখেন নাহিদা। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। বোলারদের এমন দাপটে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় নাহিদা আক্তার বলেন, ‘আমরা ভালো একটা ম্যাচ জিততে পেরেছি, এ জন্য শুকরিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে আমার ২০০তম উইকেট পেয়েছি, এ জন্য আমি অনেক খুশি।’

মাইলফলক অর্জনের পুরো কৃতিত্ব সতীর্থদের দিয়ে এই স্পিনার আরও বলেন, ‘আমার টিমমেটদের বলতে চাই, তাদের সাপোর্টেই আজকে আমি এই ২০০ উইকেট অর্জন করতে পেরেছি।’

আইসিসিইতিহাসউইকেটটি-টোয়েন্টিনারী