বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
বিবিধ

স্ত্রীকে তালাক, এরপর শাশুড়িকেই বিয়ে! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

1781013877-2334d75c233213a5b572e16377b2a946

ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। স্ত্রীকে তালাক দেওয়ার পর নিজের সাবেক শাশুড়িকেই বিয়ে করেছেন এক যুবক। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন শ্বশুরবাড়িতে যাতায়াতের সুবাদে ওই যুবকের সঙ্গে শাশুড়ির ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরে সামাজিক সমালোচনা ও পারিবারিক আপত্তিকে উপেক্ষা করে আদালতে গিয়ে আইনগতভাবে বিয়ে করেন তারা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নবদম্পতি আদালত প্রাঙ্গণে মালাবদল করছেন এবং বিয়ের আইনি নথিপত্র হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় তারা তাদের সম্পর্ককে ইতিবাচকভাবে গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

জানা গেছে, ‘দ্য তত্ত্ব’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই লাখো মানুষের নজরে আসে এবং নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়ার জন্ম দেয়।
তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisements

Advertisements
তালাকবিয়েভাইরালশাশুড়িস্ত্রী