বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৫ জুলাই, ২০২৬
বিনোদন

প্রথমবারের মতো ক্যামেরাবন্দি অভিনেত্রীর বেবিবাম্প

deepika-padukone-1_w65f

দ্বিতীয় বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। খবরটি আগেই জানিয়েন পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। এবার প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়লো দীপিকার বেবিবাম্প—যা এখন ভক্তমহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দীপিকা-রণবীর তাদের নতুন বাড়ির নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন। আর সেখানেই ক্যামেরাবন্দি হন এই তারকা দম্পতি।
ঢিলেঢালা সাদা পোশাকে দীপিকার উপস্থিতি ছিল শান্ত, প্রায় নীরব এক সৌন্দর্যের মতো। নায়িকার বেবিবাম্পসহ ক্যামেরার ফ্রেমে ধরা পড়া মুহূর্তটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়, আর ভক্তদের শুভেচ্ছায় ভরে ওঠে টাইমলাইন।

সমুদ্রের দিকে মুখ করা সেই বাড়ির প্রতিটি কোণে যেন নতুন জীবনের প্রস্তুতির ছাপ। পাশে দাঁড়িয়ে রণবীর সিং বারবার দেখছিলেন কাজের অগ্রগতি, আর দীপিকা ছিলেন একেবারে স্বাভাবিক, শান্ত, আত্মস্থ।

এই দৃশ্য শুধু একটি তারকা দম্পতির ব্যক্তিগত মুহূর্ত নয়—বরং সময়ের সঙ্গে বদলে যাওয়া এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। পর্দার আলো, লাল গালিচার ঝলক পেরিয়ে এখানে তারা দাঁড়িয়ে আছেন জীবনের সবচেয়ে ব্যক্তিগত বাস্তবতায়।

Advertisements

ভক্তদের জন্য এই মুহূর্ত তাই শুধু একটি ছবি নয়, বরং এক আবেগের নাম—যেখানে তারকারাও হয়ে ওঠেন সাধারণ, আর সাধারণ মুহূর্তই হয়ে ওঠে গল্প।

Advertisements
অভিনেত্রীবলিউডবেবিবাম্প