বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৮ জুন, ২০২৬
বিনোদন

দ্বিতীয়বারের মতো বিয়ে করছেন জেনিফার উইংগেট

WhatsApp Image 2026-06-08 at 1.56.48 PM.jpeg

গত কয়েক মাস ধরে গুঞ্জন, বিয়ে করছেন জেনিফার উইংগেট। এমন খবরও ছড়িয়েছিল, সহ-অভিনেতা কর্ণ ওয়াহীর সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন ছোটপর্দার নায়িকা। যা রটে তার কিছুটা তো বটে। বিয়ের খবর সত্যিই হলেও, পাত্র কর্ণ নন। এমনকি কোনও অভিনেতাই নন। খবর, সিঙ্গাপুরের এক ব্যবসায়ীকে বিয়ে করছেন জেনিফার।

শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই নাকি সিঙ্গাপুরে ইশমায়েল উইলিয়াম নামে সেই ব্যবসায়ীর সঙ্গে বাগ্‌দানও সেরে ফেলেছেন অভিনেত্রী। জেনিফারের এক ঘনিষ্ঠ সূত্র এই বিয়ের খবরে সংবাদমাধ্যমের কাছে সিলমোহর দিয়েছেন। ৪১ বছর বয়সি অভিনেত্রী বিয়ের পরবর্তী পর্যায়গুলি নিয়ে এখন ব্যস্ত। সেই সূত্রের কথায়, “জেনিফার ও উইলিয়াম পরস্পরের সঙ্গে খুবই সুখে আছেন। ওদের সুন্দর রসায়ন দেখতে সত্যিই ভাল লাগে। ভ্রমণে গিয়ে জেনিফারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উইলিয়াম। জেনিফারও সেই প্রস্তাব গ্রহণ করেছেন। এ বার ওরা বিয়ের প্রস্তুতি নিয়ে ভাবছেন। বিয়ের আয়োজনও শুরু করে দিয়েছেন ওরা।”

প্রতিবেদন অনুযায়ী, এই জুটি খ্রিষ্টান ধর্মীয় রীতি মেনে বিয়ে করতে চান। যদিও বিয়ের তারিখ ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। সেপ্টেম্বর-অক্টোবর মাসকে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। তবে ওই সময়ে আয়োজন সম্ভব না হলে ডিসেম্বর-জানুয়ারিতে বিয়ের অনুষ্ঠান হতে পারে।

বর্তমানে উপযুক্ত বিয়ের স্থানের খোঁজ করছেন জেনিফার এবং ইশমায়েল। তাঁদের ঘনিষ্ঠ বন্ধু হারলিন শেঠি ও জেনেলিয়া দেশমুখও বিয়ের পরিকল্পনার বিষয়ে অবগত রয়েছেন বলে জানা গেছে।

জেনিফার উইংগেটজেনেলিয়া দেশমুখবিয়েহারলিন শেঠি