বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
বিনোদন

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দীপ্তি চৌধুরী

1780657532-972c25b81046c00b123980f4ad690a91

চ্যানেল আই-এর জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আকদ সম্পন্ন হয়েছে ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত এই উপস্থাপিকার।

পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় এই আনুষ্ঠানিকতা। দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। পেশায় তিনি একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যানসার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, ‘আজ আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সবার কাছে দোয়া কামনা করছি।’

বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই উপস্থাপিকা। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

Advertisements
Advertisements
উপস্থাপিকাবিবাহশুভেচ্ছা