বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
স্পটলাইট

রেকর্ড গড়া ‘সুপার এল নিনো’র আশঙ্কা, বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা

heatwave-1019×573

বিশ্বব্যাপী উচ্চহারে বাড়তে পারে তাপমাত্রা । আগামী কয়েক সপ্তাহের মধ্যে এল নিনো আবহাওয়া প্যাটার্নের নতুন একটি ধাপ শুরু হতে পারে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘ। ইতিমধ্যে অতিরিক্ত তাপে অসহ্য হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

জাতিসংঘের আবহাওয়া বিষয়ক ‘বিশ্ব আবহাওয়া সংস্থা’ (ডব্লিউএমও) জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময়ে এল নিনোর প্রভাব আরও শক্তিশালী হতে পারে, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করবে। এর আগে বিশ্বের বিভিন্ন আবহাওয়া সংস্থাও সতর্ক করে বলেছিল, চলতি বছরের এল নিনো ইতিহাসের অন্যতম শক্তিশালী হতে পারে। এ কারণে আবহাওয়াবিদরা একে ‘সুপার এল নিনো’ হিসেবে অভিহিত করছেন।

বাতাসের প্রবাহে পরিবর্তনের ফলে প্রশান্ত মহাসাগরের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে উঠলে এল নিনোর সৃষ্টি হয়। এর প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেয়।

এল নিনো কখন শুরু হবে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে এর সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণে বিজ্ঞানীরা মধ্য প্রশান্ত মহাসাগরের পরিস্থিতির ওপর নজর রাখছেন।

Advertisements

আসন্ন এল নিনো নিয়ে যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের বিজ্ঞানী প্রফেসর অ্যাডাম স্কাইফ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, বড় ধরনের একটি এল নিনো আসার ব্যাপারে তারা বেশ নিশ্চিত। তিনি জানান, এটি রেকর্ড গড়া শক্তিশালী এল নিনোতেও পরিণত হতে পারে।

Advertisements
এল নিনোবৈশ্বিক তাপমাত্রারেকর্ড