বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
বিনোদন

এবার আলোচনায় ‘বনলতা সেন’

bonolota_sen_bmdb_image

সরকারি অনুদানে নির্মিত রেড অক্টোবর প্রযোজিত ‘বনলতা সেন’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। ব্যতিক্রমধর্মী কাহিনি ও নান্দনিক নির্মাণশৈলীর কারণে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

সিনেমাটির গানও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বাপ্পা মজুমদারের কণ্ঠে গাওয়া ‘এখানে কেউ নেই’ গানটি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘দুজন’ অবলম্বনে নির্মিত গানটিও দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।

সিনেমার নাম ভূমিকায় অর্থাৎ ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আর কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা গেছে সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারকে। কবিতা, ইতিহাস ও শিল্পের মেলবন্ধনে নির্মিত এই সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশিসহ একঝাঁক গুণী শিল্পী।

নাবিলাবনলতা সেনসিনেমা