বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৬ মে, ২০২৬
নারী

ঈদ যাত্রায় ট্রেনে নারীদের জন্যে থাকছে বিশেষ কোচের ব্যবস্থা

ট্রেন

ঈদুল আজহা উপলক্ষে নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং ঢাকা-সিলেট রুটের একটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ চালুর ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী জানান, ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতে প্রাথমিকভাবে দুইটি রুটে বিশেষ কোচ চালু করা হচ্ছে। ঈদের আগের তিন দিন এই সুবিধা কার্যকর থাকবে।

এ সময় খোলা ট্রাক বা পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। মন্ত্রী বলেন, এসব যানবাহনে যাতায়াত নিরাপদ নয় এবং অসচেতনতার কারণেই অনেক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তিনি সবাইকে নিরাপদ ও বৈধ গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান।

ঈদকোচট্রেননারী