বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৪ মে, ২০২৬
বিবিধ

রামিসার হ/ত্যাকা/রীর ফাঁ/সি এক মাসে, প্রধানমন্ত্রীর কঠোর বার্তা

1779422441-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f

শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যেই হত্যাকারীর বিচার সম্পন্ন করে মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকার মিরপুরে এক নিষ্পাপ শিশুর নির্মম হত্যাকাণ্ড দেশের মানবিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের চিত্র তুলে ধরেছে। তিনি এ ধরনের শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার কোনোভাবেই এমন বর্বরতা মেনে নেবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যাতে শিশু কিংবা নারীর ওপর নির্যাতনের মতো জঘন্য অপরাধ করার সাহস না পায়, সে জন্য দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এ ঘটনায় এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন এবং দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীমৃত্যুদণ্ডরামিসা