বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিবিধ

এক মাসের দীর্ঘ ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

DU-Vacation-6a0d649289ac0

পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে প্রায় এক মাসের দীর্ঘ অবকাশে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে ছুটি শেষে আগামী ১ জুন থেকে অফিসসমূহ আবার যথারীতি চালু হবে।

অন্যদিকে, ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে আগামী ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটি শেষে আগামী ২২ জুন থেকে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এক মাসছুটিঢাকা বিশ্ববিদ্যালয়