ঈদ উপলক্ষে একটি ট্রেন টিকেটের জন্য ৮১ জনের লড়াই

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে ইতোমধ্যে শেষও হয়ে গিয়েছে। বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যেই রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) জন্য নির্ধারিত টিকিট প্রায় শেষ হয়ে গিয়েছিলো।
রেলের কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলের টিকিটের জন্যও ওয়েবসাইটে বিপুল হিট হয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গের ট্রেনগুলোয় বরাবরই চাহিদা বেশি। বিশেষ করে ঈদযাত্রায় এসি কামরার টিকিটের চাহিদা বেশি থাকে। ফলে একসঙ্গে অনেক মানুষ টিকিট কেনার জন্য চেষ্টা চালান। সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানের জন্য একজন টিকিট পেয়েছেন, অন্যরা ব্যর্থ হন।
সূত্রমতে জানা যায়, ঈদ যাত্রা উপলক্ষে সকাল আটটায় পশ্চিমাঞ্চলের টিকেট বিক্রি শুরু হওয়ার পর প্রথম আধঘণ্টায় ১৬০০০ হাজার ২৫৫ টি টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে হিট পড়েছে প্রায় ৯ কোটি ২৭ লাখ। অর্থাৎ প্রতি টিকেটের জন্য গড়ে প্রায় ৭৮১জন চেষ্টা করেছেন।
এর পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য থাকছে পশুবাহী দুটি বিশেষ ট্রেন (ক্যাটল স্পেশাল)। এই ক্যাটল ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে।



