বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
সাহিত্য-সংস্কৃতি

নিয়োগ বাতিল করা সেই কথাসাহিত্যিক হলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক

afsana

২০২৬ এর ২০ জানুয়ারি,জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়- ‘গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে জাতীয় গ্রন্থকেন্দ্র-এর পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত আফসানা বেগম-এর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হল।’ সেই কথাসাহিত্যিক আফসানা বেগম আবার নিয়োগ পেয়েছেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। তখন এই নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর মেয়াদ ছিল দুই বছর। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁর নিয়োগ বাতিল করা হয়েছিল।

এ নিয়ে তখন তৎকালীন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার ভূমিকা নিয়ে আলোচনা হয়েছিল। আফসানা বেগম তখন বলেছিল, চার দিনের প্রশিক্ষণের জন্য কর্মকর্তা–কর্মচারীদের নিয়ে তিনি কক্সবাজারে যান। প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই কক্সবাজারে বসে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পান। এখন এই পদে আবার নিয়োগ পেলেন আফসানা বেগম। এবার তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

Advertisements

উল্লেখ্য, আফসানা বেগম ১৯৭২ সালের ২৯ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করেছেন যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে এবং সেখানেই পিএইচডি গবেষণা করছেন। ২০১৪ সালে পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার। তার বিভিন্ন গ্রন্থসমূহের মধ্যে রয়েছে- বেদনার আমরা সন্তান, আমি অথবা আমার ছায়া, দিনগত কপটতা, প্রতিচ্ছায়া, দহনদিনের বীণা, অনন্তের কাছে, মুখোশের আড়ালে, অলীকের অভিযান ইত্যাদি।

Advertisements
অন্তর্বর্তী সরকারআফসানা বেগমকথাসাহিত্যিকজাতীয় গ্রন্থকেন্দ্রপরিচালক