বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
বিনোদন

আনফলো থেকেই বিচ্ছেদের জল্পনা! মুখ খুললেন মৌনী রায়

WhatsApp Image 2026-05-14 at 5.21.26 PM


বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারকে ঘিরে ফের জোর গুঞ্জন- ভাঙনের মুখে নাকি তাদের দাম্পত্য জীবন! সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করার পর থেকেই শুরু হয়েছে বিচ্ছেদের জল্পনা। যদিও শোনা যাচ্ছে, নতুন বছরের শুরু থেকেই নাকি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল এই তারকা দম্পতির।

গুঞ্জন আরও বলছে, সুরজের বিরুদ্ধে উঠেছে প্রতারণা ও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ। এমনকি মৌনীর অর্থ নয়ছয়ের অভিযোগও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যদিও এসব দাবির সত্যতা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কারণ, সুরজ নিজেও দুবাইয়ে সফল ব্যবসায়ী— ফলে আর্থিক প্রতারণার অভিযোগ কতটা বাস্তব, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে পুরো ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে দিশা পাটানির নাম। মৌনীর ঘনিষ্ঠ এই অভিনেত্রীও নাকি সামাজিক মাধ্যমে সুরজকে আনফলো করেছেন। এরপর থেকেই বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
তবে এত আলোচনা-সমালোচনার মাঝেই মুখ খুলেছেন মৌনী রায়। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘সব সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। এই সময়ে আমাদের একটু একা থাকতে দিন।’ যদিও বিচ্ছেদের খবর সত্য কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি।

একসময় নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে মৌনীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চেয়েছেন। উল্লেখ্য, ২০১৯ সালে দুবাইয়ে নববর্ষ উদযাপনের সময় পরিচয় হয় মৌনী ও সুরজের। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর প্রায় দুই বছরের সম্পর্কের পর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জমকালো আয়োজনে বিয়ে করেন তারা। তাই হঠাৎ এই বিচ্ছেদের গুঞ্জনে মন খারাপ তার ভক্তদের।

বলিউড অভিনেত্রীবিচ্ছেদমৌনী রায়সুরজ নাম্বিয়ার