বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২৬ জুন, ২০২৬
বিবিধ

বিয়ে না হওয়ায় পরিবারের বিরুদ্ধে মামলা তরুণীর

WhatsApp Image 2026-05-09 at 1.35.37 PM

ভারতের উত্তরপ্রদেশ-এর সরাই ইনায়ত এলাকায় বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ তুলে নিজ পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মাধুরী প্যাটেল নামের এক তরুণী। একই সঙ্গে তিনি পুলিশের কাছে নিজের জন্য উপযুক্ত পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থাও করার আবেদন জানিয়েছেন।

অভিযোগে মাধুরী দাবি করেন, পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছেন। বিশেষ করে তার ভাই ও দুলাভাই ইচ্ছাকৃতভাবে একের পর এক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, যাতে বিয়ের খরচ বহন করতে না হয়।

তিনি আরও জানান, তার ভাই পারিবারিক সম্পত্তির বড় অংশ নিজের নামে লিখে নিয়েছেন এবং এখন তার বিয়ে বা ভবিষ্যৎ নিয়ে কোনো দায়িত্ব নিতে চাইছেন না। এতে তিনি চরম অনিশ্চয়তা ও মানসিক চাপে দিন কাটাচ্ছেন।

মাধুরীর ভাষ্য, প্রায় দুই দশক ধরে তিনি আলাদাভাবে বসবাস করছেন এবং নিজের খরচ নিজেই বহন করছেন। তারপরও পরিবারের পক্ষ থেকে নিয়মিত অপমান ও চাপের মুখে পড়তে হচ্ছে তাকে।

নিজের অভিযোগে তিনি পুলিশের কাছে নিরাপদ ও স্থায়ী পারিবারিক জীবনের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বলেন, একা জীবন চালিয়ে নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। তাই উপযুক্ত পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধও করেন তিনি।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।