বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর এবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

asdfghj

চলমান এশিয়ান বিচ গেমস কাবাডিতে শুরু থেকেই দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করে চলেছে বাংলাদেশ নারী কাবাডি দল। চীনের সানিয়ায় অনুষ্ঠিত টানা দুই জয়ে পদকের পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে লাল সবুজের মেয়েরা। তবে নিয়মরক্ষার ম্যাচে নেপালের কাছে হেরেছে তারা। যে কারণে শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ।

শুরু থেকেই ম্যাচটি ছিল টানটান উত্তেজনার। প্রথমার্ধে দুই দলই একে অপরকে এক বিন্দু ছাড় দেয়নি। বিরতিতে যাওয়ার সময় ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল নেপাল। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ এবং বাংলাদেশ ৩৬। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয় কন্যারা।

গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারলেও বাংলাদেশ ব্রোঞ্জ পদক পাবে।

Advertisements
Advertisements
এশিয়ান বিচ গেমসকাবাডিভারত