বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিনোদন

কান্নায় স্ত্রীর ওড়নায় চোখ মুছেছিলেন আমির, পরবর্তীতেই সেই সম্পর্কই মূল্যহীন?

967795_Wallpaper2

আমিরদের ঠিক পাশের বাড়ির মেয়ে ছিলেন রীনা দত্ত। ছোট থেকেই তাই একসঙ্গে বড় হয়ে ওঠা তাঁদের। এক সময়ে একে অপরের প্রেমে মশগুল ছিলেন তাঁরা। পরিবারের বিপক্ষে গিয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়েও করেন। তা সত্ত্বেও দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন দু’জনে। ৫০ কোটি টাকার বিনিময়ে বিবাহবিচ্ছেদে রাজি হন দু’জন। সে সময় বলিউডের অন্যতম দামি ডিভোর্স ছিল এটিই। তা হলে কেন তাঁদের বিচ্ছেদ হল? বিয়ের সময় রীনা ছাত্রী ছিলেন। মূলত ভিন্ন ধর্মের হওয়ার জন্যই প্রথমে তাঁদের বিয়েতে আপত্তি জানায় পরিবার। পরে অবশ্য দুই পরিবারই তাঁদের মেনে নিয়েছিল।

রেডিও মির্চিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, প্রেমের গল্পভিত্তিক ছবির সঙ্গে গভীরভাবে আবেগগত সংযোগ অনুভব করেন, এমনকি এ ধরনের সিনেমা দেখতে গিয়ে প্রায়ই কেঁদে ফেলেন তিনি। তিনি আরো জানান, তিনি সাবেক স্ত্রী রিনা দত্তকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের রাজকমল থিয়েটারে ছবিটি দেখতে গিয়েছিলেন। সিনেমার আবেগঘন মুহূর্তগুলো তাঁকে এতটাই নাড়া দিয়েছিল যে বারবার কেঁদে ফেলছিলেন। ছবির বিভিন্ন দৃশ্যে তাঁর চোখে পানি চলে আসছিল এবং তা মুছতে গিয়ে রিনার ওড়নাই ব্যবহার করছিলেন। তিনি হাস্যরসের সুরে জানান, রিনার ওই ওড়নায় জরির কাজ ছিল, যা বারবার চোখের পানি মুছতে গিয়ে কিছুটা নষ্ট হয়ে যায়। ছোট এই ঘটনা তাঁর কাছে আজও স্মরণীয় হয়ে আছে।

তিনি ১৯৮৬ সালের ১৮ এপ্রিল রিনা দত্তকে বিয়ে করেন। আজকে তার ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে রিনা দত্তের ভূমিকা অপরিসীম। লাগান সহ এই খানের জীবনের প্রথমদিকের আরো অনেক সিনেমার প্রযোজক ছিলেন রিনা দত্ত। এই দম্পতির জুনাইদ ও ইরা নামের দুই সন্তান আছে। ২০০২ সালে তাদের ঘর ভাঙলে সন্তানদের অভিভাবকত্ব পান রিনা দত্ত।

দীর্ঘদিন এর সংসার করার পর তবে কি দাম্পত্য জীবনে ভাটা পড়েছিল এই অতিরিক্ত আবেগ, অতিরিক্ত রোমান্টিকতার জন্যই? ২০২৫ সালের শুরুতেই গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। নতুন প্রেমে ভাল আছেন, তা-ও জানিয়েছিলেন। তবে এর মধ্যেই হঠাৎ প্রথম স্ত্রীর কাছে গিয়ে তাঁকে চমকে দিয়েছিলেন বলিউড তারকা। মুম্বই শহরে নিজের আঁকা ছবির প্রদর্শন ছিল আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের। সেখানে হঠাৎ গিয়ে হাজির হন আমির। প্রাক্তন স্বামীকে দেখে চমকে যান তিনি। সে কথা নিজেই সমাজমাধ্যমে লিখেছেন রিনা। তিনি লিখেছেন, “প্রাক্তন যখন চমকে দিয়ে প্রদর্শনে হঠাৎ হাজির হন! আমার শিল্পকে অনবরত সমর্থন করার জন্য অসংখ্য ধন্যবাদ, আমির।” তবে এই অতিরিক্ত রোমান্টিকতা বা সৌজন্যবোধ মোটেও পছন্দ করছেন না নারী ভক্তগণ। তাদের মতে, সম্পর্কে প্রয়োজন ভালোবাসা ও সম্মানবোধ। যেটা কোনোভাবেই বার বার প্রেম- এ পড়া আমিরের মধ্যে একেবারেই নেই।

আমির খানদাম্পত্য জীবনস্ত্রী