বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১০ জুন, ২০২৬
বিবিধ

শেষ দিনে সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

ec-mo8nvamtvb4f5kj-20260421193029

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। শেষ দিনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে মনোনয়নপত্র দাখিলের মোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, আজকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ বিকেল ৪টায় সময় শেষ হওয়া পর্যন্ত আমরা বিএনপি এবং জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র পেয়েছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি।

তিনি আরও বলেন, এর বাইরে আমরা তিনজনের মনোনয়নপত্র পেয়েছি, তারা হলেন- শাম্মা আক্তার, মোসাম্মৎ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান। এই তিনজন আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি, তারা নিজেদের মতো করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাতীয় নির্বাচনে যখন ভোট হয় সেই প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা এবং সংরক্ষিত নারী আসনে ভোট একই কিনা এবং কেউ যদি সরকারি কোনো পদে থাকেন বা সরকারি যদি কোনো কর্মকর্তা হন কতদিনের মধ্যে বা কতদিন পর সে নির্বাচন করতে পারবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ডকুমেন্ট দেখে ডিসিশন দেব। মনোনয়নপত্র আমরা যাচাই-বাছাই করব।

নিয়মটা কী-এমন প্রশ্নের জবাবে মো. মঈন উদ্দীন খান বলেন, এক্ষেত্রে নিয়ম হচ্ছে, মনোনয়নপত্র দেখতে হয়, মনোনয়ন পত্র দেখে তারপর ডিসিশন দিতে হয়।

বিধিটা কী, আইনটা কী-এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিওতে) যেভাবে বলা আছে এখানেও সেটাই প্রযোজ্য।

আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসন বিভিন্ন দল ও জোটের মধ্যে আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হয়। এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্রদের মোর্চা একটি আসন পাচ্ছে। প্রার্থীর সংখ্যা বেশি না হলে সাধারণত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

ত্রয়োদশ জাতীয় সংসদসংরক্ষিত নারী আসন