বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
নারী

বডি শেমিং এর কড়া জবাব দিলেন অভিনেত্রী

Patralekha-hot-e1752145758788

অভিনেত্রী পত্রলেখা পাল সম্প্রতি মা হয়েছেন আর মা হওয়ার পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক-এই বার্তাই জোরালোভাবে সামনে আনলেন তিনি। সম্প্রতি কন্যাসন্তানের জন্মের পর তার ওজন কিছুটা বাড়ায় সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হন তিনি। তবে নীরব না থেকে সেই সমালোচনার কড়া জবাব দিয়েছেন পত্রলেখা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পত্রলেখা লেখেন, গর্ভধারণ ও সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন একেবারেই স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। এটিকে ব্যঙ্গ বা অস্বাভাবিক হিসেবে দেখা উচিত নয়। তিনি বলেন, ‘আমি সদ্য সন্তানের জন্ম দিয়েছি-এটা যেন কেউ ভুলে না যায়। এই পরিবর্তনই স্বাভাবিক।’ অভিনেত্রী জানান, এই সময় তিনি মাতৃত্ব ও পেশাগত দায়িত্ব সামলাচ্ছেন। এমন পরিস্থিতিতে সহানুভূতি পাওয়ার বদলে নেতিবাচক মন্তব্য মানসিকভাবে আঘাত দেয়। পত্রলেখা অনুরোধ জানিয়েছেন, কারও শরীর নিয়ে কুরুচিকর মন্তব্য না করতে-বিশেষ করে একজন নারী যখন মাতৃত্বের মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন।

এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এল ‘বডি শেমিং’-এর বাস্তবতা যা থেকে সেলিব্রেটিরাও নিস্তার পান না। সাধারণ নারীদের বেলায় তো কোন কথাই নেই। তবে পত্রলেখার এই প্রতিবাদ অনেকের কাছেই ইতিবাচক বার্তা হিসেবে ধরা পড়েছে—মা হওয়ার পর নারীর শরীর নিয়ে অযাচিত মন্তব্যের বিরুদ্ধে এ এক শক্ত অবস্থান।

কড়া জবাবপত্রলেখা পালবডি শেমিংমা