বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
নারী

কমনওয়েলথ ছোটগল্প প্রতিযোগিতায় শর্টলিস্টেড আনমনা মনিষীতা

WhatsApp Image 2026-04-13 at 6.50.14 PM

বিশ্বের অন্যতম আন্তর্জাতিক সাহিত্য প্রতিযোগিতা, মর্যাদাপূর্ণ কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার ২০২৬-এর জন্য দুজন বাংলাদেশী লেখক শর্টলিস্টেড হয়েছেন। এর মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বর্তমানে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আনমনা মনিষীতা (২৬)। তার ছোটগল্প ‘এ ম্যাসকুলিন ফেস্ট’-এর জন্য তিনি সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গল্পটি ১৯৫০-এর দশকের এক তরুণী বাংলাদেশী নারীর তার নারীত্বের বিপরীতে যে অপ্রত্যাশিত বাস্তবতার সম্মুখীন হয় এবং এ নিয়ে তার দ্বন্দ্ব ও পথ চলাই এ গল্পের উপজীব্য। এর মাধ্যমে তিনি বিচার পর্বের পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়েছেন। এশিয়া অঞ্চলের বিজয়ীর নাম ১৩ই মে ঘোষণা করা হবে, এবং সামগ্রিক বিজয়ীর নাম জুন মাসের শেষের দিকে প্রকাশ করা হবে।

এই পুরস্কারটি পাঁচটি অঞ্চলের কমনওয়েলথভুক্ত দেশগুলোর লেখকদের জন্য অপ্রকাশিত ছোটগল্পের একটি বার্ষিক পুরস্কার। ২০২৬ সালের সংস্করণের জন্য লেখাগুলো ১ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর ২০২৫-এ অনলাইনে জমা নেয়া হয়েছিল। জমাকৃত গল্পগুলো পরবর্তীতে আন্তর্জাতিক মানের বিচারকগণ যাচাই-বাছাই করেন। এই প্রতিযোগিতায় পাঁচজন আঞ্চলিক বিজয়ী নির্বাচিত হন, যাদের মধ্যে একজনকে সামগ্রিক বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় এবং তিনি ৫,০০০ পাউন্ড পুরস্কার পান, আর বাকি চারজন প্রত্যেকে ২,৫০০ পাউন্ড করে পান।

এছাড়া, সাজিদ উল হক আবিরও একইসাথে একই সেগমেন্টে নির্বাচিত হয়েছেন।


আনমনা মনিষীতাকমনওয়েলথছোটগল্পসাহিত্য