বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল

runa-1775981964

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ভারতীয় সংগীতে এক যুগের অবসান ঘটল।

জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার দুপুরে তাঁর ছেলে আনন্দ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আশা ভোঁসলের মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই গভীর শোক ও আবেগঘন প্রতিক্রিয়া জানান রুনা লায়লা। তিনি বলেন, পৃথিবীর বড় বড় দু’জন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মুঙ্গেশকর দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।’

নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে তিনি আরও বলেন, তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন—মায়ের মতোই। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’-এর রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব—আজ করব, কাল করব—এই ভাবনায় আর করা হয়নি। শেষ কথাটাও বলা হলো না।”

Advertisements

আশা ভোঁসলের প্রয়াণে গোটা সংগীত জগৎ আজ শোকাচ্ছন্ন। তবে সংগীতবোদ্ধারা মনে করছেন, শারীরিক প্রয়াণ ঘটলেও তাঁর গান ও সুর চিরকাল বেঁচে থাকবে, প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে যাবে।

Advertisements
আশা ভোঁসলেকিংবদন্তি শিল্পীমৃত্যুরুনা লায়লা