বিনোদন
মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ

ভারতীয় বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মদিন আজ। সুচিত্রা সেনের প্রকৃত নাম রমাদাস গুপ্ত। ১৯৩১ সালের আজকের এই দিনে পাবনা শহরে জন্ম তার। শৈশব ও কৈশোর কেটেছে পাবনা শহরে তবে দেশভাগের আগে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান তিনি।
বাবা করুণাময় দাসগুপ্ত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রধান শিক্ষক ও মা ইন্দিরা দেবি ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান এবং তৃতীয় কন্যা। পাবনা শহরেই তিনি পড়াশোনা করেছিলেন। একই সাথে তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনী।
সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে তুলে ধরা হলো তার জীবনের ৫ অজানা ঘটনা:
- সুচিত্রা সেন অভিনীত প্রথম বাংলা সিনেমা ‘শেষ কোথায়’ আজও মুক্তি পায়নি। ১৯৫২ সালে নির্মিত হয়েছিল সিনেমাটি।
- ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে ‘সাত পাকে বাঁধা’ ছবির জন্য স্বীকৃতি পান সুচিত্রা সেন। আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী প্রথম বাঙালি অভিনেত্রী তিনি।
- বলিউডে ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে বেশ কয়েকটি ছবি হয়েছে। পার্বতী চরিত্রে প্রথম অভিনয় করেছেন সুচিত্রা সেন। বলিউডে সুচিত্রা সেনের প্রথম ছবি ছিল ‘দেবদাস’।
- সুচিত্রা সেন দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন। পুরস্কারটি পাওয়ার নিয়ম অনুযায়ী নয়াদিল্লি যেতে হতো তাকে। তিনি জনসমক্ষে আসতে চাননি।
- শুটিং ডেট না থাকার কারণে সত্যজিৎ রায়ের ‘চৌধুরানী’ ছবিতে কাজ করতে চাননি সুচিত্রা সেন। সে কারণে সত্যজিৎ রায় ছবিটিই আর বানাননি।



