২১ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ৫ কার্তিক ১৪৩৩
বিনোদন

প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা: জয়া আহসান

0a7a860fe872429fbca75aca6507d5be-6ad8a47c21c06

অভিনয় ও ফ্যাশন—দুই ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র উপস্থিতি ধরে রেখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো বাঙালির ঐতিহ্যবাহী সাজে ভক্তদের নজর কাড়েন তিনি। এবার স্নিগ্ধ বাঙালি সাজে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ছবির সঙ্গে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের পঙ্‌ক্তি জুড়ে দিয়েছেন তিনি।

জয়া আহসানের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার করেন জয়া। সেখানে তাঁর ক্যাপশনে উঠে এসেছে, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা।’ প্রেমের আকুলতা ও বিরহের অনুভূতি তুলে ধরা এই লোকগানের পঙ্‌ক্তি ক্যাপশন হিসেবে ব্যবহার করায় তাঁর পোস্টটি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ছবিগুলোতে জয়াকে দেখা গেছে অফহোয়াইট রঙের সুতি শাড়িতে। শাড়ির পাড়ে ধূসর-গোলাপি নকশা তাঁর সাজে এনেছে কোমল বৈচিত্র্য। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, কানে ভারী দুল এবং হাতে অলংকার তাঁর ঐতিহ্যবাহী সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

জয়া আহসানের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

খোলা চুলে বেলি ফুলের গাজরা সাজে যোগ করেছে বাঙালিয়ানার ছোঁয়া। ছবিগুলোতে কখনো পেছন ফিরে চুলের ফুলের সাজ তুলে ধরেছেন, আবার কখনো মৃদু হাসিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন অভিনেত্রী। তাঁর বিভিন্ন ভঙ্গিতে তোলা ছবিগুলোতে স্বাভাবিক সৌন্দর্য ও স্নিগ্ধতা ফুটে উঠেছে।

শাহ আবদুল করিমের গানটি বাংলা লোকসংগীতের পরিচিত সৃষ্টি। প্রেম, বিরহ ও ভালোবাসার আবেগ গানটির মূল আবেদন। জয়ার ছবির সঙ্গে এই গানের পঙ্‌ক্তি যুক্ত হওয়ায় তর পোস্টে নান্দনিকতার পাশাপাশি কাব্যিক আবহও তৈরি হয়েছে।

জয়া আহসানের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

ছবিগুলো প্রকাশের পর ভক্ত ও অনুরাগীদের অনেকে তার সাজের প্রশংসা করেছেন। বিশেষ করে সাদা শাড়ি, বেলি ফুলের গাজরা ও কাব্যিক ক্যাপশনের সমন্বয় তাদের নজর কেড়েছে।

Advertisements

অভিনয়ের পাশাপাশি পোশাক ও ব্যক্তিগত স্টাইলের মাধ্যমে নিয়মিত আলোচনায় থাকা জয়া আহসান এবারও ঐতিহ্যবাহী বাঙালি সাজে নিজের রুচির পরিচয় দিয়েছেন। তার নতুন ছবিগুলো ঘিরে ভক্তদের আগ্রহও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Advertisements