১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
বিবিধ

চাঁদাবাজি প্রতিরোধে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ নিচ্ছে নবীন বাংলাদেশ

WhatsApp Image 2026-04-03 at 4.20.20 PM (2)

রাজধানীর কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত ‘নবীন বাংলাদেশ চাইনিজ ফ্যাক্টরি’ এক ব্যতিক্রমী ও সাহসী কর্মসংস্থান কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ এবং অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সমাজের অবহেলিত ও সাহসী তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ থেকে ৩৫ বছর বয়সী সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে সক্ষম তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের এই পদে নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে নবীন বাংলাদেশের সেলস কর্মকর্তা আব্দুল রহমান গণমাধ্যমকে জানান, আমাদের কাছে ইতোমধ্যে ১২০টি আবেদন জমা রয়েছে। আমরা যাচাই-বাচাই শেষে তাদের নিয়োগ দিবো।

তিনি আরও জানান, কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন পদে কাজ করার সুযোগ দেওয়া হবে।

Advertisements