বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

আবারও ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

আবারও ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির আবহ এখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যেই আবারও টানা তিন দিনের ছুটির সুযোগ পেয়েছেন সরকারি চাকরিজীবীরা, যা কর্মজীবনে এনে দিয়েছে নতুন করে স্বস্তি।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) একদিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার। ফলে স্বাভাবিকভাবেই টানা তিন দিনের অবকাশ পাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের দীর্ঘ ছুটি উপভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সেই ছুটির পর ২৪ মার্চ অফিস-আদালতে আবারও শুরু হয় নিয়মিত কর্মব্যস্ততা। তবে কাজের সেই ছন্দ ঠিকভাবে জমে ওঠার আগেই আবারও ছুটির আগমন যেন কর্মজীবনে এক ধরনের ‘ব্রিদিং স্পেস’ এনে দিয়েছে।