বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বসন্তের শেষভাগে দেশের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলের বিভাগগুলোতে এই প্রবণতা বেশি দেখা যেতে পারে।

মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

পরদিন বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগসহ রংপুর ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মূলত রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৭ মার্চ) পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশিরভাগ বিভাগেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগসহ প্রায় সব বিভাগেই দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরপর শনিবার (২৮ মার্চ) বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এদিকে যেসব এলাকায় বৃষ্টিপাত হবে না, সেখানে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisements