নোট ৬০ সিরিজ মডেলের স্মার্টফোন: নতুন প্রজন্মের ডিজাইনে ম্যাট্রিক্স ডিসপ্লে

ঈদের কেনাকাটায় এখন জায়গা করে নিয়েছে স্মার্ট সব গ্যাজেটস। অনেকে উৎসব বিবেচনা করে স্মার্টফোন কেনার প্রস্তুতি নিয়ে থাকেন। স্থানীয় সব ব্র্যান্ড শপও উৎসবে আগ্রহীর কাছে উপহার হিসেবে গ্যাজেটসকে সহজলভ্য ও সাশ্রয়ী করতে সব ধরনের উদ্যোগ নেয়।
বাংলাদেশে ঈদ সামনে রেখে নতুন নোট ৬০ সিরিজ মডেলের স্মার্টফোন ঘোষণা করা হয়েছে। সিরিজে রয়েছে দুটি মডেল– নোট ৬০ আর নোট ৬০ প্রো সংস্করণ। নতুন আসা প্রথমবার নোট সিরিজে স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত হয়েছে। থাকছে নতুন ডিজাইন আর আধুনিক ডিসপ্লে প্রযুক্তি।
বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পারফরম্যান্স, নকশা এবং ব্যাটারির স্থায়িত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নোট ৬০ সিরিজ এমন সময় বাজারে এসেছে যখন ক্রেতারা তুলনামূলক কম দামের মধ্যেই ফ্ল্যাগশিপ পর্যায়ের ফিচার প্রত্যাশা করছেন। নোট ৬০ সিরিজের, ৬০ প্রো মডেলে প্রথমবারের মতো কোয়ালকমের সঙ্গে অংশিদারিত্বে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করেছে ইনফিনিক্স। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ফাইভজি প্ল্যাটফর্ম, যা উন্নত চার ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং সর্বোচ্চ ২ দশমিক ৭ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। এই প্রসেসর মসৃণ মাল্টিটাস্কিং, উন্নত গেমিং পারফরম্যান্স এবং কার্যকর শক্তি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়তা করে। অন্যদিকে নোট ৬০ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর, যার গতি সর্বোচ্চ ২ দশমিক ৬ গিগাহার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে। এটি দৈনন্দিন ব্যবহার, ব্রাউজিং, ভিডিও দেখা এবং যোগাযোগের জন্য স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম।
জানা গেছে, নোট ৬০ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর, যার গতি সর্বোচ্চ ২ দশমিক ৬ গিগাহার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে। কাজের গতি, ব্রাউজিং, ভিডিও দেখা ও যোগাযোগে দেবে স্থিতিশীলতা। দীর্ঘ সময় ব্যবহারে ফোনকে ঠান্ডা রাখতে এতে থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি কাজ করে।
এই ভেপার চেম্বারভিত্তিক কুলিং ব্যবস্থা গেমিং বা অনেক ভারী কাজের সময় ভেতরের তাপ দ্রুত কমাতে সহায়ক হয়। অ্যালুমিনিয়াম মিশ্র ধাতুর ফ্রেম ডিভাইসকে মজবুত, অবয়বে ভারসাম্য ও পাতলা গড়নকে নিশ্চিত করে।
নির্মাতার দাবি, রয়েছে অ্যাকটিভ হ্যালো লাইট নামে আলোকভিত্তিক নকশা, যা ডিভাইসকে আলাদা বৈশিষ্ট্য দেয়। কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা ও আইপি৬৫ মানের ধুলা ও পানিরোধী সুবিধার কারণে এর টেকসই শর্ত পূরণ হয়। দীর্ঘমেয়াদি ব্যাটারির সক্ষমতা ধরে রাখতে এতে যুক্ত করেছে ব্যাটারি সেলফ হিলিং প্রযুক্তি, যা বহুবার চার্জ দেওয়ার পরও ব্যাটারির কর্মক্ষমতা ধারণ করে।
এতে ব্যাটারির স্থায়িত্ব প্রায় ছয় বছর পর্যন্ত স্বাভাবিক থাকে। সিরিজে প্রথমবার অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে, যা ফোনের পেছনের অংশে নোটিফিকেশন ও কাস্টমাইজেশন সুবিধা দেবে। ডিসপ্লেটি তরুণ প্রজন্মকে লক্ষ্য করে নির্মিত।



