বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
বিবিধ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী

scholarship-20230102155736

বছরের এপ্রিল মাসে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এবার একই প্রশ্নে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। তবে সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ৮০ শতাংশ বৃত্তি দেওয়া হবে। আর ২০ শতাংশ বৃত্তি দেওয়া হবে বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের।

শিক্ষাবর্ষের এ সময়ে বৃত্তি পরীক্ষা নেওয়ার কথা জেনে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ, গত বছর যাদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল, তারা এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। ফলে নিজেদের শ্রেণির নিয়মিত পড়াশোনার পাশাপাশি তাদের আবার এখন পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়, সন্দেহ নেই; তবে তা শুধু ‘ভালো’দের মাঝেই। বাকি শিক্ষার্থীদের মধ্যে এ পরীক্ষা বরং হীনম্মন্যতা তৈরি করতে পারে; তৈরি করতে পারে নিজের প্রতি আস্থাহীনতার এক দুর্ভেদ্য দেয়াল।

এক নজরে প্রাথমিক বৃত্তি

  • প্রাথমিক বৃত্তির সংখ্যা হবে: মোট ৮২ হাজার ৫০০টি।
  • মেধাবৃত্তির সংখ্যা: ৩৩ হাজার—সরকারি বিদ্যালয়ের জন্য হবে ২৭ হাজার ৫০০ ও বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০।
  • সাধারণ বৃত্তির সংখ্যা: ৪৯ হাজার ৫০০। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য ৪১ হাজার ২৫০ ও বেসরকারি বিদ্যালয়ের জন্য ৮ হাজার ২৫০ বৃত্তি।
  • মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা ও মাসে ৩০০ টাকা পাবে। আর সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের এককালীন ২২৫ টাকা ও মাসে ২২৫ টাকা করে দেওয়া হবে।
  • শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে (২০২৭ সালে) প্রাথমিক বৃত্তির পরিমাণ বাড়ানোর চিন্তা করা হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নির্ধারিত বিষয় থাকবে মোট ৫টি। আর পরীক্ষা হবে ৪টি। পরীক্ষার মোট নম্বর থাকবে ৪০০। পরীক্ষাটি পঞ্চম শ্রেণির সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর এই সিলেবাসটি প্রণয়ন করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। যাদের কাছে সিলেবাসটি সংগ্রহ করা নেই তাদের জন্য ১৫ মার্চ ২০২৬ তারিখে তা প্রকাশ করা হবে। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখনো প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। খুব তাড়াতাড়ি পরীক্ষার বিস্তারিত সময় প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

পরীক্ষাপ্রাথমিক বৃত্তিশিক্ষার্থী