বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

সর্বকনিষ্ঠ নারী এমপি হিসেবে পুতুলের নতুন ইতিহাস

616809038_1333866202117409_2655492154681259986_n

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বিপুল ভোট পেয়ে জয়ী হওয়ায় বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। মাত্র ৪১ বছর বয়সে তিনি আজ দেশের সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন — যা বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে নারীর ভূমিকার একটি অনন্য দৃষ্টান্ত।

নাটোর জেলার এই আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। বেসরকারিভাবে গণনা অনুযায়ী পুতুল ১,০২,৭২৬ ভোট লাভ করেন ‘ধানের শীষ’ প্রতীকে যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা প্রতীকে) পেয়েছেন ৮৯,৪৩১ ভোট।

এই জয়ের মাধ্যমে পুতুল দীর্ঘ ১৮ বছর পর এই আসনটি আবার বিএনপি-র কাছে ফিরিয়ে এনেছেন। তার বাবা মরহুম ফজলুর রহমান পটল-ও ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে ২০০৮ সালের পর বিএনপি এই আসন হারিয়ে ফেলেছিল যা এবার পুতুল পুনরুদ্ধার করেছেন।

ফলাফল ঘোষণা হওয়ার পর পুতুল তার বক্তব্যে বলেন, এই জয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের। তিনি আরও সংযোজন করেন, যেসব নেতা-কর্মী নির্বাচনী প্রচারণায় অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। তার মতে এই সফলতা এককভাবে অর্জিত হয়নি—এটি মানুষের আস্থা ও নেয়ামতের ফল।

Advertisements

পুতুলের জয় কেবলই একটি আসন জিততে সীমাবদ্ধ নয় বরং এটি নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব গ্রহণে এক নতুন অধ্যায়ের সূচনা। বাংলাদেশের রাজনীতিতে নারীরা দীর্ঘদিন থেকে সক্রিয় ভূমিকা নিয়েছেন বিভিন্ন পর্যায়ে তবে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় সবচেয়ে কম বয়সে নারী হিসেবে সংসদে প্রবেশ করায় পুতুলের জয় নারী নেতৃত্বের শক্তি ও সম্ভাবনা প্রতিফলিত করছে।

পুতুলের এই বিজয় নারীদের রাজনীতি ও নেতৃত্বে অনুপ্রেরণা যোগাবে বিশেষত তরুণ ও মাঝারি বয়সী নারীদের জন্য যারা রাজনৈতিক কার্যক্রম ও সংসদীয় রাজনীতিতে অংশ নিতে আগ্রহী।

Advertisements
নারীফারজানা শারমিন পুতুল