১৬ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১ আশ্বিন ১৪৩৩
বিবিধ

১২ কেন্দ্রের ভোটে রুমিন ফারহানা এগিয়ে

sddefault

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত ১৫১টি কেন্দ্রের মধ্যে ১২টির ফলাফলে তিনি হাঁস প্রতীকে ৯ হাজার ৬৪৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৪৫ ভোট।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই আসনে ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।

তবে বিনা কারণে তিন কর্মীকে আটক ও নয়টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

Advertisements