১৭ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২ আশ্বিন ১৪৩৩
বিবিধ

প্রথম ভোট: আনন্দে ভাসলেন ভোটাররা

new voter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। আজ বৃহস্পতিবার সকালে মিরপুর ২ নম্বরের মনিপুর স্কুল কেন্দ্রে একসঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন মা ও মেয়ে। কেন্দ্র থেকে বের হয়ে দুজনই খুব উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রথমবার ভোট দেয়ার অনুভূতি ও অভিজ্ঞতার কথা বলেন- ‘দেশের পরিবর্তন চাচ্ছি। আশা করি দেশের পরিবর্তন হবে।’

৫২ বছরের নারী বুশরা তালুকদার আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান ২ নম্বরের, গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন । এবারই প্রথম ভোট দিলেন তিনি।

প্রবাসীরাও পিছিয়ে নেই। প্রবীণ ভোটার মাসুদুল আলম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন । তিনি দীর্ঘদিন ধরে কানাডাপ্রবাসী। ৭৯ বছর বয়সী এই ভোটার এবারই প্রথম ভোট দিয়েছেন। চট্টগ্রাম নগরের জামালখান এলাকার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন মাসুদুল আলম চৌধুরী। তাঁর প্রত্যাশা- দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারহানা ইসলাম সায়মা (২৩) ভোট দেওয়ার পর জানান , ‘আমি ছুটিতে বাড়ি এসেছি শুধু ভোট দেওয়ার জন্য।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছেন জাইমা রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তিনি তার ভোট দেন। ঢাকা–১৭ আসনের রাজধানীর আইডিয়াল পাবলিক স্কুল এলাকার ৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই প্রথমবার ভোটারদের সংখ্যা বেশি।

Advertisements