বিবিধ
প্রথম ভোট দিয়েছেন নারী দলের অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদ

খুলনা জেলায় জন্মগ্রহণকারী নারী দলের অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদ এবারই প্রথম ভোটার হয়েছেন। ভোট দিয়েছেন নিজের পছন্দমত প্রার্থীকে।
অন্যান্য খেলার তারকারাও পিছিয়ে ছিলেন না। জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোশিন আঞ্জুম খিলগাঁও মডেল স্কুলে ভোট দিয়ে বলেন, ‘জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিয়েছি, তাই একটু রোমাঞ্চিত।’
তবে আক্ষেপ রয়ে গেছে নারী ফুটবলারদের একটি অংশের। নারী লিগের অঘোষিত ফাইনালে আগামীকাল লড়বে সেনাবাহিনী ও রাজশাহী। তাই ক্যাম্পে থাকায় ঋতুপর্ণা চাকমারা ভোট দিতে পারেননি। তবে লিগের ব্যস্ততা না থাকায় সাবিনা খাতুন ও মাসুরা পারভীনরা ঠিকই ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
Advertisements



