বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
নারী

আমাদের নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে — তাসনিম জারা

55a4bb647a2eca98e0512997dcf720e3-698d618e2205f

আজ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন যে বিভিন্ন কেন্দ্রে তাদের নারী পোলিং এজেন্টদের কেন্দ্রের ভিতরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের হেনস্তা করা হচ্ছে। তিনি এমন পরিস্থিতিকে নির্বাচন চলাকালীন বড় সমস্যা বলে উল্লেখ করেন।

তাসনিম জারা বৃহস্পতিবার সকালেও খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে সাংবাদিকদের বলেন, আমাদের পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। নানা অজুহাতে তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং বিশেষ করে নারী এজেন্টদের অযথা হেনস্তা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের একটিই চাওয়া — সবাই যেন সুষ্ঠু ও অবাধভাবে ভোট দিতে পারে।

এই নির্বাচনে বাংলাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

Advertisements
Advertisements
নারীসংসদ নির্বাচন