বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
বিনোদন

আন্তর্জাতিক উৎসবে ‘মাস্টার’-এর মাস্টারস্ট্রোক

rotterdam-master-20260207120753

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ২০২৬-এ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত এই রাজনৈতিক থ্রিলারটি ১২টি আন্তর্জাতিক চলচ্চিত্রকে পেছনে ফেলে বিচারকদের সর্বসম্মত রায়ে সেরা নির্বাচিত হয়।

এই পুরস্কারের সঙ্গে ছবিটি পেয়েছে ১৫ হাজার ইউরো অর্থমূল্য। পাশাপাশি চলচ্চিত্রটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব নেওয়া পরিবেশককেও উৎসবের পক্ষ থেকে অতিরিক্ত ১৫ হাজার ইউরো সহায়তা দেওয়া হবে যা ইউরোপে ছবিটির প্রদর্শনের সম্ভাবনা বাড়াবে।

জুরি বোর্ড জানায়, ‘মাস্টার’ ক্ষমতা, পুঁজিবাদ ও ব্যক্তিগত নৈতিকতার দ্বন্দ্বকে গভীর ও সার্বজনীন ভাষায় তুলে ধরেছে। ছবিটির ভিজ্যুয়াল উপস্থাপন, বাস্তবধর্মী চরিত্র ও প্রধান অভিনেতার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এর আগে ২ ফেব্রুয়ারি রটারড্যামে ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। মুক্তির আগেই ছবিটি আন্তর্জাতিক সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে।

Advertisements

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু ও শরীফ সিরাজ। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও ছিলেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।

Advertisements
আজমেরী হক বাঁধনবিনোদনরটারড্যাম