বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
ছবির গল্প

ঢাবির টিএসসিতে পোষা প্রাণীপ্রেমীদের মিলনমেলা ‘পেট কার্নিভাল’

WhatsApp Image 2026-01-20 at 9.23.50 PM (1)

পোষা প্রাণীপ্রেমের এক হৃদয়ছোঁয়া মুহূর্ত ‘মা’ ও মেয়ে তাদের প্রিয় বিড়ালকে সঙ্গে নিয়ে পেট কার্নিভালের র‍্যাম্প শোতে একসঙ্গে হাঁটলেন, ভালোবাসা ও বন্ধনের এক অনন্য দৃশ্য তুলে ধরে।

পেট কার্নিভালের প্রাণবন্ত মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন ফটোসাংবাদিক আব্দুল গনি, যিনি মানবিক ফটোস্টোরি ও সামাজিক বাস্তবতা তুলে ধরায় বিশেষভাবে পরিচিত।

ছবি:আব্দুল গনি

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু–DUCSU)–এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পোষা প্রাণীপ্রেমীদের জন্য অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন ‘পেট কার্নিভাল’।

ছবি:আব্দুল গনি

সকাল থেকেই টিএসসি প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত—হাসি, আনন্দ আর ভালোবাসায় মুখর এক অনন্য মিলনমেলায় রূপ নেয় পুরো এলাকা।

Advertisements
ছবি:আব্দুল গনি

উৎসবের আমেজে মেতে ওঠেন বিভিন্ন বয়সের পোষা প্রাণীপ্রেমীরা। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব থেকে শুরু করে মা–মেয়ে সহ অসংখ্য মানুষ তাদের প্রিয় বিড়াল, কুকুরসহ নানা পোষা প্রাণী নিয়ে অংশ নেন এই কার্নিভালে। কারও কোলে আদুরে বিড়াল, কারও হাতে রঙিন লিশে বাঁধা কুকুর—সব মিলিয়ে টিএসসিতে যেন প্রাণের ছোঁয়া লেগে যায়।

ছবি:আব্দুল গনি

কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল পোষা প্রাণীদের র‍্যাম্প শো, যেখানে অংশগ্রহণকারী প্রাণীরা তাদের মালিকদের সঙ্গে মঞ্চে হেঁটে দর্শকদের মন জয় করে নেয়। এছাড়া বিড়ালের খাবার বিষয়ক মজাদার প্রতিযোগিতা, ছবি তুলে অনলাইনে আপলোডের মাধ্যমে লটারিতে পুরস্কার জয়ের আয়োজন উৎসবটিকে করে তোলে আরও রঙিন ও প্রাণবন্ত। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস পুরো আয়োজনকে এনে দেয় উৎসবের পূর্ণতা।

ছবি:আব্দুল গনি

আয়োজকদের মতে, মানুষের সঙ্গে পোষা প্রাণীর সম্পর্ক শুধুই দায়িত্বের নয়—এটি ভালোবাসা, মমতা ও মানসিক বন্ধনের এক গভীর অধ্যায়। সেই বন্ধনকে উদযাপন করতেই এই আয়োজন।

ছবি:আব্দুল গনি

নগর জীবনের ব্যস্ততা ও একঘেয়েমির মাঝে ‘পেট কার্নিভাল’ হয়ে ওঠে স্বস্তির এক টুকরো আনন্দ, যেখানে মানুষ ও প্রাণী একসঙ্গে ভাগ করে নেয় ভালোবাসার মুহূর্ত।

ছবি:আব্দুল গনি

পোষা প্রাণী ও মানুষের সম্পর্কের এই সুন্দর মিলনমেলা নগর জীবনে এনে দেয় এক ভিন্নমাত্রার আনন্দঘন অভিজ্ঞতা, যা অংশগ্রহণকারীদের স্মৃতিতে থেকে যাবে দীর্ঘদিন।

Advertisements