বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

দৃষ্টিনন্দন জোড়া গোলে আলো কেড়েছেন তনিমা‎

Untitled-3

দীর্ঘ দেড় বছর পর শুরু হওয়া নারী ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে দৃষ্টিনন্দন জোড়া গোল করে আলো কেড়েছেন তনিমা বিশ্বাস। তার নৈপুণ্যে পুলিশ ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে সেনাবাহিনী স্পোর্টিং ক্লাব।

কুয়াশার কারণে দিনের আলো থাকা সত্ত্বেও ম্যাচের ১৫ মিনিট পর ফ্লাডলাইট জ্বালাতে হয়। শীত উপেক্ষা করে মাঠে লড়াই চালিয়ে যায় দুই দল। তবে পুরো ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সেনাবাহিনীর মিডফিল্ডার তনিমা বিশ্বাস।

বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ১৬ মিনিট দেরিতে খেলা শুরু হয়। কমলাপুর স্টেডিয়ামে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪০ মিনিট। এর আগ পর্যন্ত সেনাবাহিনী ছিল বেশি গোছানো। একদিনের অনুশীলনে মাঠে নামা পুলিশ দল তাল মেলাতে হিমশিম খায়। ১২ মিনিটে পুলিশের মোসাম্মৎ সাগরিকা গোলের সুযোগ পেলেও সেনাবাহিনীর গোলরক্ষক মিলি আক্তার শটটি সহজেই ঠেকান।

৪০ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত শট নেন তনিমা। বল পুলিশের গোলরক্ষক তাসলিমার গ্লাভস ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। গোলটি পেয়ে নিজেও কিছুটা বিস্মিত হন তিনি।

Advertisements

বিরতির পর ৭০ মিনিটে আসে তনিমার দ্বিতীয় গোল। মোসাম্মৎ সুলতানার থ্রু পাস ধরে বক্সে ঢুকে কঠিন কোণ থেকে শট নেন তিনি। বল দূরের পোস্ট ছুঁয়ে জালে ঢোকে। গোলের পর পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ‘সিউ’ উদ্‌যাপন করেন তনিমা।

ম্যাচ শেষে তনিমা বলেন, ‘রোনালদোর জার্সি নম্বর ৭, আমারও ৭। তার উদ্‌যাপন দেখে আমিও করি। সেনাবাহিনীর হয়ে অভিষেক ম্যাচেও দুটি গোল করে এই উদ্‌যাপন করেছিলাম।’

জাতীয় দলের হয়ে গত ফেব্রুয়ারিতে অভিষেক হওয়া তনিমা প্রথম গোলটি নিয়ে বলেন, ‘অনুশীলনে বলা হয়েছিল রিটার্ন বল এলে দূর থেকে শট নিতে। ভাবিনি বলটা গোল হয়ে যাবে।’।’

Advertisements