বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

লিভার সুস্থ রাখতে উপকারী ৫ পানীয়

1748942659-e06d061a77a7bde916b8a91163029d41

লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। খাবার হজম করা থেকে শুরু করে শরীরের বিষাক্ত উপাদান বের করে দেওয়ার কাজটি করে এই অঙ্গ। লিভার ভালো না থাকলে হজমের সমস্যা, ক্লান্তি এমনকি অন্যান্য অঙ্গের কার্যকারিতাও ব্যাহত হতে পারে। তাই প্রতিদিনের খাদ্যাভ্যাসে লিভারের যত্ন নেওয়া খুবই জরুরি।

লিভার সুস্থ রাখতে সহায়ক এমন ৫টি পানীয় সম্পর্কে জেনে নিন—

১. হলুদ দুধ বা হলুদ পানি

গরম দুধ কিংবা হালকা গরম পানিতে হলুদ মিশিয়ে খেতে পারেন। সম্ভব হলে কাঁচা হলুদ বেটে ব্যবহার করুন। হলুদের মধ্যে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া হলুদের কারকিউমিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Advertisements

২. মাচা গ্রিন টি

বর্তমানে বেশ জনপ্রিয় এই মাচা গ্রিন টি মূলত গ্রিন টি থেকেই তৈরি। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। প্রতিদিন না হলেও সপ্তাহে কয়েক দিন এই চা পান করতে পারেন।

৩. ব্ল্যাক টি (লিকার চা)

দুধ ও চিনি ছাড়া চা বা ব্ল্যাক টি লিভারের জন্য বেশ উপকারী। দুধ ও চিনি বাদ দিলে অ্যাসিডিটি, গ্যাস ও বদহজমের সমস্যা কম হয়। হজম ভালো থাকলে লিভারও স্বাভাবিকভাবেই সুস্থ থাকে।

৪. ব্ল্যাক কফি

দুধ ও চিনি ছাড়া অল্প পরিমাণ ব্ল্যাক কফি লিভারের জন্য উপকারী হতে পারে। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত কফি খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই পরিমিত পরিমাণে পান করাই সবচেয়ে ভালো।

৫. লেবু-পানি

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানিতে পাতিলেবুর রস মিশিয়ে পান করুন। এই পানীয় শরীরের ভেতর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা কমায়। নিয়মিত পান করলে লিভারও ভালো থাকে।

Advertisements