এনসিপির মনোনয়ন তালিকায় ১৪ নারী—নারী নেতৃত্বে নতুন পদক্ষেপ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিকল্প শক্তি হিসেবে উঠে আসার লক্ষ্য নিয়ে এনসিপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ঘোষিত তালিকায় ১৪ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলটির নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়কে আরও স্পষ্ট করেছে। এনসিপির নেতারা জানিয়েছেন, দলটি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে শক্তিশালী ভূমিকা রাখতে চায় এবং এ প্রক্রিয়ায় নারীদের সক্রিয় সম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছে। মনোনয়ন পাওয়া নারী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে দলীয় সূত্র জানিয়েছে, সামনে কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ পথ থাকলেও নতুন নেতৃত্বকে সঙ্গে নিয়ে এনসিপি একটি সুগঠিত রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠায় কাজ করে যাবে।
এনসিপির যেসব নারীরা মনোনয়ন পেয়েছেন—
১. মনিরা শারমিন (নওগাঁ-৫, সিরিয়াল: ২৫)
২. দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩, সিরিয়াল: ২৮)
৩. দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪, সিরিয়াল: ২৯)
৪. ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১, সিরিয়াল: ৪৭)
৫. তানহা শান্তা (ময়মনসিংহ-১১, সিরিয়াল: ৬২)
৬. ডা. তাসনিম জারা (ঢাকা-৯, সিরিয়াল: ৭৩)
৭. নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২, সিরিয়াল: ৭৫)
৮. ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭, সিরিয়াল: ৭৯)
৯. ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০, সিরিয়াল: ৮২)
১০. সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩, সিরিয়াল: ৯১)
১১. ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২, সিরিয়াল: ১০৫)
১২. এডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫, সিরিয়াল: ১০৯)
১৩. সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০, সিরিয়াল: ১১৪)
১৪. এডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি, সিরিয়াল: ১২৩)



