বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
নারী

সব সীমা ছাপিয়ে খালেদা জিয়ার আরোগ্যের দোয়া চাইলেন তাসনিম জারা

Untitled-3

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, খালেদা জিয়ার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন।

ডা. জারা লিখেছেন, রাজনীতি, দল–মত বা মতাদর্শ—সবকিছুর ঊর্ধ্বে উঠে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

তিনি আরও জানান, মাত্র এক সপ্তাহ আগে এক অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে তাঁর অল্পক্ষণ দেখা হয়েছিল। সেদিন সাবেক প্রধানমন্ত্রী তাকে দেশেই থেকে দেশের মানুষের জন্য কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

জারার ভাষায়, অনেকেই এমন কথা বলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মুখে উচ্চারিত সেই বক্তব্যের গভীরতা, ইতিহাস আর সত্যতা একেবারেই ভিন্ন।

Advertisements

তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে কঠিন সময়েও খালেদা জিয়া দেশ ও মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি। অপমান, বেদনা আর দীর্ঘ প্রতিকূলতার মাঝেও তিনি নিজের অবস্থান ও বিশ্বাস থেকে কখনো আপোষ করেননি। বছরের পর বছর ধরে যে ধৈর্য ও সহনশীলতার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা সবার জন্য অনুকরণীয়।

শেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে ডা. তাসনিম জারা বলেন, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।

Advertisements