২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

২৬০০ কোটি টাকায় বিক্রি ক্লিম্টের রহস্যময় চিত্রকর্ম

Untitled-1

দীর্ঘ কয়েক দশক ধরে জনসম্মুখ থেকে আড়ালে থাকা অস্ট্রিয়ান শিল্পী গুস্তাভ ক্লিম্ট–এর এক বিরল চিত্রকর্ম নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ‘পোর্ট্রেট অব এলিজাবেথ লেডারের’ শিরোনামের এই শিল্পকর্মটি সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সথেবিস–এ তোলা হলে এর দাম ওঠে ২৩ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা।

এটি সথেবিসের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া শিল্পকর্ম।

এর আগে ক্লিম্টের আরেক কাজ ‘লেডি উইথ আ ফ্যান’ ২০২৩ সালে ১০ কোটি ৮ লাখ ডলারে বিক্রি হয়ে ইউরোপে রেকর্ড করেছিল। নতুন বিক্রয়মূল্য সেই রেকর্ড অতিক্রম করে নিলামে বিক্রি হওয়া বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান শিল্পকর্ম হিসেবে স্থান করে নিয়েছে।

১৯১৪ থেকে ১৯১৬ সালের মধ্যে আঁকা এই ছবিতে ক্লিম্টের স্বাক্ষরধর্মী সোনালি কাজ, জাঁকজমকপূর্ণ অলংকার এবং প্রাচ্য সাম্রাজ্যের শিল্পরীতি ফুটে উঠেছে। প্রায় ১.৮ মিটার লম্বা এই ক্যানভাসে নারীর পোশাক ও ভঙ্গিতে রাজকীয় শিল্পরুচির ছাপ স্পষ্ট।

নিলামের আগে চিত্রকর্মটি ছিল ধনকুবের সংগ্রাহক লেনার্ড এ. লডার–এর ব্যক্তিগত সংগ্রহে। তাঁর মৃত্যুর পর সংগ্রহ থেকে আরও পাঁচটি ক্লিম্টের কাজ নিলামে তোলা হলে মোট বিক্রি দাঁড়ায় ৩৯২ মিলিয়ন ডলার।

শিল্পবিশেষজ্ঞদের মতে, এই চিত্রকর্মের শৈল্পিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং এমন বিরল শিল্পকর্মের বাজারে সংকটই এর এত উচ্চমূল্যের প্রধান কারণ।

Advertisements
Advertisements