২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

রাজনৈতিক অস্থিরতার কারণে জাতীয় নবান্ন উৎসব বাতিল

Untitled-6

জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদ জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে ১৬ নভেম্বর ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হওয়ার কথা থাকা ২৭তম “নবান্ন উৎসব ১৪৩২” বাতিল করা হয়েছে। পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা এক বিবৃতিতে উল্লেখ করেছেন, “অনিবার্য কারণে উৎসব আয়োজন করা সম্ভব হচ্ছে না। শিল্পী, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।”

নাঈম হাসান সুজা গণমাধ্যমকে বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারণে শিল্পী ও অভিভাবকরা উদ্বিগ্ন। যেহেতু অনুষ্ঠানে শিশুরাও অংশ নেবে, তাই তাদের নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে উৎসব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উৎসবের মূল স্লোগান ছিল ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ডা. সারওয়ার আলী, অতিথি হিসেবে লুবনা মারিয়াম ও ফাহিম হোসেন চৌধুরী, এবং সভাপতির দায়িত্ব পালন করার কথা ছিল কাজী মদিনার।

উৎসব বাতিল হলেও উদ্যাপন পর্ষদ জানিয়েছে, ভবিষ্যতে পরিস্থিতি অনুকূল হলে নবান্ন উৎসব আয়োজন করা হবে।

Advertisements