বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
নারী

নারীর নিরাপত্তায় জেসমিন পাথেইয়ার ‘ব্ল্যাঙ্ক নয়েজ’

WhatsApp Image 2025-10-20 at 14.08.30_b5607434

ভারতের রাস্তায় নারীদের প্রতি হয়রানি এবং লৈঙ্গিকভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কণ্ঠস্বর জেসমিন পাথেইয়া। কলেজজীবনে নিজে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেছিলেন, পরিবর্তন আনার জন্য প্রয়োজন সচেতনতা, সংগঠিত প্রচেষ্টা এবং সমাজের সমর্থন।

২০০৩ সালে জেসমিন পাথেইয়া এই উপলব্ধি থেকে শুরু করেন ‘ব্ল্যাঙ্ক নয়েজ’ নামের একটি সামাজিক আন্দোলন। নারীর প্রতি সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের সমর্থন দিতে এটি কাজ করে যাচ্ছে।

ব্ল্যাঙ্ক নয়েজের উদ্দেশ্য ও কার্যক্রম:

মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্ল্যাঙ্ক নয়েজ। এটি নারীদের প্রতি হয়রানি, লৈঙ্গিকভিত্তিক সহিংসতা এবং ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে কাজ করে। এই সংগঠন বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে জনসচেতনতা বাড়াতে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

মূলত এই সংগঠন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ব্ল্যাঙ্ক নয়েজের কার্যক্রমের মাধ্যমে অনেক নারীর জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণে সচল আছে ব্ল্যাঙ্ক নয়েজ। এ ছাড়া সমাজে নারীর প্রতি সহিংসতা কমানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে।

পুরস্কার ও সম্মাননা

জেসমিন পাথেইয়া ও ব্ল্যাঙ্ক নয়েজ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ২০১৫ সালে ‘টক টু মি’ প্রকল্পের জন্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অব পাবলিক আর্ট লাভ করে। ২০১৭ সালে সোশ্যাল এন্ট্রাপ্রেনিউর অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত জেসমিন। এ ছাড়া তিনি অশোক ফেল ও টিইডি ফেল হিসেবে নির্বাচিত হয়েছেন।

ব্ল্যাঙ্ক নয়েজের মাধ্যমে জেসমিন পাথেইয়া নারীর প্রতি সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে চান। একটি নিরাপদ এবং সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। এই আন্দোলনকে আরও বিস্তৃত করা এবং সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠা করাই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা।

সূত্র: ব্ল্যাঙ্ক নয়েজ ডট ওআরজি, সিআইএস ইন্ডিয়া ডট ওআরজি