বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

ট্রাকের চাপায় প্রা/ণ গেল জাবি ছাত্রীর, স্বামীর সঙ্গে যাচ্ছিলেন শ্বশুরবাড়ি

WhatsApp Image 2025-10-15 at 6.59.41 PM

মেহেরপুর সদর উপজেলায় ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফারহানা ওয়াহিদা অমি (২৫) নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ফারহানা ওয়াহেদা অমি মেহেরপুর শহরের কাঁশারী বাজারের আব্দুল ওয়াহেদের মেয়ে ও মেহেরপুর পৌর শহরের পেয়াদাপাড়ার রাইনুল ইসলামের স্ত্রী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর গ্রামের স্কুলশিক্ষক রাহিনুল ইসলামের সঙ্গে ফারহানা ওয়াহেদার বিয়ে হয়। আজ সকালে মোটরসাইকেলে স্বামীর সঙ্গে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ফতেহপুর এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় রাস্তার পাশে থাকা ইটের স্তূপে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। এ সময় পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফারহানা। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।