১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

হিজাবে দীপিকা, লম্বা দাড়িতে রণবীর— নতুন রূপে আলোচনায় তারকা দম্পতি

WhatsApp Image 2025-10-08 at 13.16.16_f6b076c0

কন্যার নাম দুয়া রাখার পর থেকেই আলোচনায় বলিউড তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। মুসলিম ঘরানার নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন তারা। এবার দুজনে নতুন রূপে হাজির হয়েছেন।

সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, হিজাব পরেছেন দীপিকা আর রণবীরের মুখভর্তি দাড়ি। দুজনকে দেখা গেছে আবুধাবির রাস্তায় ঘুরে বেড়াতে এবং দর্শকদের শহরটি ঘুরিয়ে দেখাতে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই কৌতূহলী হয়ে পড়েছেন।

জানা যায়, আবুধাবির পর্যটন বিভাগের জন্য নির্মিত একটি বিজ্ঞাপন এটি। মা হওয়ার পর এই প্রথম একসঙ্গে কাজ করেছেন দীপিকা ও রণবীর। দুবাই-আবুধাবির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই দীপিকা হিজাব পরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যা বইছে। কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে দীপিকাকে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘হিজাবে যেন তিনি আরও বেশি সৌন্দর্য ছড়াচ্ছেন।’

তবে পেশাগত জীবনে এখন সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা এই তারকা দম্পতির। গত দুই বছরে রণবীরের কোনো উল্লেখযোগ্য সিনেমা নেই, অন্যদিকে দীপিকাও কয়েকটি বড় বাজেটের প্রজেক্ট থেকে বাদ পড়েছেন।

তবুও বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস দম্পতি দীপিকা-রণবীর যেন এই নতুন বিজ্ঞাপনেই ফের আলোচনায় চলে এসেছেন।